ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২

দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২

পটুয়াখালী: দশমিনা উপজেলায় গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।

স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে তিনজন দৌড়ে পালিয়ে যান। এ সময় শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, তাঁদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। এ কারণে এলাকার লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় তিনি তাঁদের বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কয়েকজনকে ফোন করে আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি একটি গরু নিয়ে এসে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে তাঁরা এগিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।

মমিন মাস্টার বলেন, ‘আটক ব্যক্তিরা যাঁদের নাম বলেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তাঁর ভাষ্য, গরু চোরদের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

আটক শাকিল জানান, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাঁকে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাঁদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার, তা তিনি জানতেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। জাহাঙ্গীর, সাগর ও রিপন তাঁদের ফেলে চলে যান।

আটক অপর ব্যক্তি মনির বলেন, তিনি মাছের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর এসে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি শাকিলের মিশুক গাড়িতে করে জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। সেখানে রিপন, জাহাঙ্গীর ও সাগর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাঁকে ও শাকিলকে আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন দৌড়ে পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৯   ৩১ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ