ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় তালতলীর আন্দারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুট লম্বা তিমি

বরগুনায় তালতলীর আন্দারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুট লম্বা তিমি


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


বরগুনায় তালতলীর আন্দারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুট লম্বা তিমি
বরগুনা: তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি মাছ। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা মাছটিকে উদ্ধার করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মৃত তিমিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত্যু তিমি মাছটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে তিমিটিকে দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে খবর পেয়ে বন বিভ গের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন কওে মৃত তিমিটিকে উদ্ধার করে কিনাওে নিয়া আসা হয়। তিনি আরো বলেন, বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩৭   ২ বার পঠিত  |