ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’

রাঙ্গাবালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


 রাঙ্গাবালীতে গভীর নলকূপ থেকে বের হচ্ছে ‘গ্যাস’

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি গভীর নলকূপ বসানোর পর তা থেকে গ্যাসের মতো পদার্থ নির্গত হচ্ছে। এতে দিয়াশলাই ধরাতেই জ্বলছে আগুন। প্রায় ২৫ দিন ধরে এমন অবস্থা চলায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।
প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মোঃ কামাল তার বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ স্থাপনের কাজ চলার সময় পাশে তৈরি হয় একটি কূপ। সেখান থেকেই প্রথম গ্যাসের মতো পদার্থ নির্গত হতে দেখা যায়।
কামালের দাবি, নলকূপের ভেতর এবং ওই কূপে বুদবুদ দেখা যায়। পরে দিয়াশলাই দিয়ে পরীক্ষা করলে জ্বলে ওঠে আগুন।
প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা থাকায় বিষয়টি দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা। এমনকি ওই আগুনে রান্নাবান্না করতেও দেখা গেছে।
বিষয়টি প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে উপজেলা প্রশাসনকে জানান মোঃ কামাল। তার প্রত্যাশা, এটি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকলে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসান বলেন, নলকূপের পাশের কূপ থেকে নির্গত পদার্থটি সত্যিই প্রাকৃতিক গ্যাস কি-না- তা এখনো নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে এর প্রকৃত রহস্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৯   ১০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ