ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: গাছ লাগাই, পরিবেশ বাঁচাই - এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের এই চারা গাছ বিতরণ করা হয়।
নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রাহিম সরকার, নাগরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।
এন/ এন
বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৪ ১ বার পঠিত | ● কালীগঞ্জ ● চারা ● বিতরন