ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৮ বছর বয়সী সাজিদুর রহমান সাজিদ।
সাজিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে।সে আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসা সূত্রে জানা যায়,চলতি বছরের ১ এপ্রিল পবিত্র কুরআন হিফজ শুরু করে সাজিদ।এরপর টানা ১৩৫ দিনের অধ্যবসায়,ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গত ৭ সেপ্টেম্বর সে কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে।মাত্র চার মাসের কিছু বেশি সময়ে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্যকে মাদ্রাসার শিক্ষকরা প্রশংসনীয় অর্জন হিসেবে দেখছেন।
সাজিদের এ সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের।এ সময় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষায় আরও সফলতা কামনা করেন তারা।
সাজিদের শিক্ষকরা জানান,কুরআন হিফজের পুরো সময়জুড়ে তার নিয়মিত অধ্যবসায়, মনোযোগ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।অল্প বয়সে এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও কুরআন হিফজে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৫ ১ বার পঠিত | ● ফুলপুর ● সাজিদ ● হাফেজ