ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রাজশাহী: গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে সোলায়মান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাইংপাড়া মোড়ে মেসার্স কৃষি ঘর নামে ওই সার ডিলারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে সোলায়মান পাটোয়ারীর গোডাউনে মজুত করে রাখা ২০০ বস্তা এমওপি এবং ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। মোট ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫১ ১ বার পঠিত | ● গোদাগাড়ী ● দণ্ড ● মজুদ ● সার