ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


-‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিশুদের শিক্ষাজীবনকে আনন্দময় করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

‎৯ সেপ্টেম্বর (বুধবার) ধরমপুর ইউনিয়নের কাজিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বরুপের ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাগগুলো তুলে দেওয়া হয়। নতুন স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।

‎স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী সামসুল হক, ধরমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন ও তোফায়েল আহমেদ এবং ভেড়ামারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি ধরে রাখতে ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠানের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। নতুন ব্যাগ পেয়ে শিশুরা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হবে। বক্তারা সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনকেও এভাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

‎সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগের জন্য ‘সোনার বাংলা’ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০২:৩৭   ১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ
কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০
ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত
ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম



আর্কাইভ