ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে উজ্জীবক সভা

পীরগঞ্জে উজ্জীবক সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে উজ্জীবক সভা
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর থ্রাইভ প্রকল্পের উজ্জীবক সভা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে হেক্ক্স/ইপার এর অর্থায়নে ইএসডিও এর থ্রাইভিং থ্রো ইকুইটি ইকোনোমিক এ্যামপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় ভিত্তি জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও ট্রেকহোল্ডারদের নিয়ে এ সভা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী সিরাজুল সালেকিন, প্রজেক্ট অফিসার ওলিউর রহমান ওলি, উপকারভোগী রিক্তা হেমরম, কাচেন্দ্রনাথ ঋষি, আলবিনা মুর্মু, রেখা রানী প্রমুখ।
উল্লেখ্য পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১০২২ টি খানার দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ইএসডিও এর থ্রাইভ প্রকল্প।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৬   ১১ বার পঠিত  |