ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


 ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎কুষ্টিয়া: ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মোঃ শুকুর আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
‎
‎বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাজিহাটা গ্রামের হাওয়াখালী মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুকুর আলী ভেড়ামারা উপজেলার নলুয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
‎

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল গঠন করা হয়।

রাত ৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ কাজিহাটা গ্রামের হাওয়াখালী মাঠ সংলগ্ন মাহাবুলের ইটভাটার সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় শুকুর আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ২০:০৩:০৫   ৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে
● ঘুষ দাবির প্রতিবাদে থানায় মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে



আর্কাইভ