ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

ভোলা: লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. জসিম জনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫১   ৮১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ