ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনব্যাফী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে পুরাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তারা হলেন মো. কাইয়ুম (৪৫), মো. বিপ্লব মিয়া (২৯), হৃদয় (২৫), মো. ইমন মিয়া (২৮), মো. ইয়াছিন প্রধান (২১), মোহাম্মদ খাইরুল (২৩) ও মো. সুমন মিয়া (৩০)। এদের মধ্যে গ্রেপ্তারকৃত মো. সুমন মিয়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক।

এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে শাকিল (২৮),

ভ্রাম্যমান আদালতে মামলায় জাকির হোসেন (৪৫) সহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪২   ১১ বার পঠিত  |