ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার উদ্ধার
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বাজার মসজিদের পরিত্যক্ত অবস্থায় নাইন এম এম পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও ২০ রাউণ্ড গুলি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, শনিবার দুপুরে আড়াইহাজার বাজার মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন মসজিদের দ্বিতীয় তলার দক্ষিন পাশে কোরআন রাখার তাকের উপর পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এম এম পিস্তল , দুইটি ম্যাগজিন এবং বিশ রাউন্ড গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে পিস্তলটি কীভাবে মসজিদের দ্বিতীয় তলায় এল সে বিষয়ে তদন্ত চলছে।

ওসি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত বছরের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভভ হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪১   ৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ