ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা

কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা

খুলনা: কয়রা উপজেলায় আমন মৌসুমে ইউরিয়া ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। উপজেলার কয়রা বাজার, ফুলতলা, গিলাবাড়ি ও আহমদি বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে সার না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও দোকান বন্ধ থাকায় কৃষকদের এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে। আবার কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও উঠেছে।

সম্প্রতি গিলাবাড়ি বাজারে সার কিনতে আসা কয়েকজন কৃষক অভিযোগ করেন, চাহিদা অনুযায়ী ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও কোথাও কোথাও বেশি দাম নেওয়া হচ্ছে। বিশেষ করে টিএসপি সারের সংকট বেশি বলে জানিয়েছেন কৃষকেরা।

খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল আলম বলেন, ‘আজসহ গত দুই দিন আমি নিজে ইউরিয়া সারের জন্য আমাদের ইউনিয়নের সার ডিলার ও ওয়ার্ডের সাব-ডিলারদের দ্বারে দ্বারে ঘুরে হয়রান হয়েছি। শুধু আমি নই, আমার মতো অনেক কৃষকেরই একই অবস্থা। জায়গাভেদে বিভিন্ন শর্তে কৃষকদের জর্জরিত হতে হচ্ছে। কেউ বলছেন ১০ কেজি, কেউ ২০ কেজি, আবার কেউ ৩০ কেজির বেশি একজন কৃষককে ইউরিয়া সার দেওয়া যাবে না। যে কৃষক ১০-১৫ বিঘা জমিতে ধান রোপণ করেছেন, তাঁর অবস্থা একবার ভাবুন।’

কৃষকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় অনেকেই সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। এতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।৷ সাতহালিকা গ্রামের কৃষক আকবার আলী ১ বস্তা সার সরকার নির্ধারিত মূল্য হতে গিলাবাড়ি বাজার হতে ১৫০ টাকা বরশিিযে ক্রয় করেন।

গিলাবাড়ি বাজারের সার ডিলার আবদুল করিম সানার বিরুদ্ধে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগও উঠেছে।

এদিকে, কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক ঘোষ বলেন, সারের বেশি দাম নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি গিলাবাড়ি বাজারে সরেজমিনে তদন্ত করেছেন। তাঁর দাবি, সেখানে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা তিনি পাননি।

তবে কৃষি বিভাগের এ বক্তব্যের সঙ্গে মাঠের চিত্রের মিল নেই বলে অভিযোগ কৃষকদের। তাঁদের ভাষ্য, বিভিন্ন বাজারে গিয়ে সার খুঁজলেও প্রয়োজনীয় পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। ফলে সার সংকট ও বিক্রির ব্যবস্থাপনা নিয়ে দ্রুত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী সার সরবরাহ ও বাজারে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা গেলে এ সংকট অনেকটাই কমানো সম্ভব। তাঁরা ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকানে নিয়মিত তদারকি, নির্ধারিত দামে সার বিক্রি এবং প্রয়োজন অনুযায়ী কৃষকদের সার পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৮:০৩   ১১ বার পঠিত  |