ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা: লালমোহনে ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মদিনাতুল উলূম নুরানী-হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। শনিবার বিকেলে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির দরজায় পৌরসভার বাস্তবায়নে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প—সিটিসিআরপির আওতায় নির্মিত এ সাইক্লোন শেল্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপস্থিত জনগণের উদ্দেশ্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সে সময় আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়। জিবরাইল (আ.) তাঁকে পড়তে বলেছেন—‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক।’ সুতরাং পড়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, ইসলামের প্রথম যুগে যখন পুরো পৃথিবী অন্ধকারে ছিল, তখন ইসলামই পৃথিবীকে আলোকিত করেছে। ইসলামের অনুসারী অনেক জ্ঞানী-গুণী, ডাক্তার, দার্শনিক ও বিজ্ঞানী আধুনিক তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু পরবর্তীতে মুসলমানরা সেটি ধরে রাখতে পারেনি। ইউরোপ-আমেরিকার খ্রিস্টানরা সেটি অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ আরো অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৪:৫৭   ১২ বার পঠিত  |         







প্রধান সংবাদ থেকে আরও...


ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী - মেজর হাফিজ
সংসদে প্রধানমন্ত্রী বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে



আর্কাইভ