![]()
হবিগঞ্জ: নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের পাঁচজনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ব বিরোধের জেরে এক পক্ষের অতর্কিত হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে পরিচিত আব্দুস ছমেদ ও আবুল কালাম গংরা গতকাল বুধবার রাতে হঠাৎ করে একই গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. লিয়াকত আলী (৫০), তাঁর ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর হামলা করেন। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আহত শওকত আলী বলেন, হামলাকারী ছমেদ মিয়া বিভিন্ন অপকর্মের হোতা। সে এক সময় ডাকাতি মামলার আসামি ছিল। এখন এলাকায় তার অপকর্মে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের পাঁচজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনও কেউ মামলা দেয়নি। মামলা দায়ের করা হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:১৭:০৬ ৫ বার পঠিত | ● আহত ● নবীগঞ্জ ● হামলা