ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ

ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ঘরের মালিক নুরুল ইসলাম (৫৫) শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর পোষা গরুটিও মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের দক্ষিণ বামনপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মালামাল সরানো ও আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গৃহকর্তা নুরুল ইসলাম শরীরের বিভিন্ন অংশে অগ্নিদগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং দগ্ধ নুরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা ও ৩ বান টিন তুলে দেন।

পরিদর্শন শেষে ইউএনও আমিরুল আরাফাত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।

এস/ এন

বাংলাদেশ সময়: ১:২১:০৩   ৩ বার পঠিত  |







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ
পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয়
শুভঙ্করের শোকাহত পরিবারের পাশে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল
ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান
সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম



আর্কাইভ