ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী

হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


 হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী

নোয়াখালী: আবারও নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছিল। সভা শেষ হওয়ার একটু আগে শ্রেণিকক্ষে থাকা এবং বিদ্যালয়ের বিভিন্ন অংশে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিস দাস জানান, ১০ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিভাবকদের মধ্যে মাহেরুল ইসলাম নামে একজন জানান, আজকের ঘটনাটি তৃতীয় দিনের মতো। এর আগে আরও দুই দিন একইভাবে বিদ্যালয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। আজ এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা চলছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রতিবারের মতো আজও ছাত্র-ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সবাই তাদের সন্তানদের অন্য স্কুলে দেওয়ার চিন্তাভাবনা করছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। বিষয়টির সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর কারণ বলা যাচ্ছে না।

এর আগে গত ৭ ও ১৪ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ৪৮ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। আজকের ১০ জনসহ মোট ৫৮ জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:০৯:২১   ১ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী
হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা



আর্কাইভ