ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল

নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল

পাবনা:আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা ও বিশিষ্ট সমাজসেবক আককাস আলী মন্ডল।

প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করছেন তিনি।

ছোটবেলা থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত আককাস আলী মন্ডল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় নাজিরগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আককাস আলী মন্ডল বলেন, অবহেলিত নাজিরগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

নাজিরগঞ্জ ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চান জানিয়ে তিনি বলেন, ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে নাজিরগঞ্জ ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। সবাইকে সঙ্গে নিয়ে নাজিরগঞ্জ ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে আককাস আলী মন্ডল নাজিরগঞ্জ ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয়রা জানান, আককাস আলী মন্ডল একজন শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে আককাস আলী মন্ডলকে এগিয়ে রেখেছেন।

এদিকে, নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আককাস আলী মন্ডলের গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আসলাম মন্ডলের আপন ভাই নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আককাস আলী মন্ডল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৯   ৩ বার পঠিত  |







রাজশাহী থেকে আরও...


নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল
চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক



আর্কাইভ