![]()
বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গোপন ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল সরদার মেহেদী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইমরান।
শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনের (মজলিসে শুরা অধিবেশন) প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হযরত শেখ সামসুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মো. সিরাজুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা হাফিজুর রহমান।
সম্মেলনপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইমরান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলামিন হোসেন ঝন্টু মোল্লা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আবু ইফসুফ প্রমুখ।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে গোপন ভোটের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি নির্বাচিত হন রাসেল সরদার মেহেদী এবং সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইমরান। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পারভেজ মিয়া, মাওলানা আব্দুল জলিল ও গোলাম মাহমুদ হাওলাদার। জয়েন্ট সেক্রেটারি আনিচুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী বাইজিদ হুসাইন। আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৯ ৮ বার পঠিত | ● আগৈলঝাড়া ● আন্দোলন ● ইসলামী ● কমিটি ● গঠন