ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ

কুষ্টিয়া: ভেড়ামারায় অপহরণ ও সংঘবদ্ধ গণধর্ষণের পর পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠা তমা খাতুন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের সাবেক স্বামী আবু বক্করকে আটক করেছে পুলিশ।

নিহত তমা খাতুন উপজেলার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে। দেড় বছর আগে একই এলাকার আবু বক্করের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ (ছাড়াছাড়ি) হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলের দিকে তমা বাড়ি থেকে বের হয়ে গোলাপনগর বাজারের একটি পার্লারে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্লার থেকে নিজ বাড়ি ফকিরাবাদের বখশিপাড়ায় ফিরছিলেন তিনি। অভিযোগ রয়েছে, পথে একদল যুবক মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কোনো একটি অজ্ঞাত স্থানে নিয়ে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল ওপর্যুপরি পাশবিক নির্যাতন ও গণধর্ষণ চালায়। রাত সাড়ে সাতটার দিকে বখশিপাড়ার একটি নির্জন মোড়ে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা সেখান থেকে তমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, তমা অত্যন্ত বিনয়ী মেয়ে ছিলেন। বাজার থেকে ফেরার পথে তাকে অপহরণ করে এই নির্মম নির্যাতন চালানো হয়েছে।

নিহতের মা কাজলী খাতুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে এসে জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিহতের সাবেক স্বামী আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, “মেডিকেলে পোস্টমর্টেমের রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা সঠিকভাবে বলতে পারব মৃত্যুর কারণ কী।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৫   ৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ