![]()
পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে দুমকি উপজেলা ও পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় পবিপ্রবির কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তিনি সাংবাদিকদের সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে জিএসটি (General, Science and Technology) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৬-২৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ, গবেষণার অগ্রগতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পবিপ্রবির জনসংযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।
এ সময় উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান নোমান, ড. রাহাত মাহামুদ, ড. হাসিব মোহাম্মদ তুষার ও মাহফুজুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা ও পবিপ্রবির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:১০:২০ ২ বার পঠিত | ● উপাচার্য ● পটুয়াখালী ● পবিপ্রবি ● মতবিনিময় ● সাংবাদিক