ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দুমকি উপজেলার ১ নম্বর পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছয়বার নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (বারেক) মেম্বারকে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংগাশিয়া মাদ্রাসাসংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমিনুল ইসলাম বারেক মেম্বার দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একটি রাজনৈতিক ও স্থানীয় স্বার্থান্বেষী মহল তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করেছে।
বক্তারা অবিলম্বে এ ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:১৭:২৫ ১ বার পঠিত | ● দুমকি ● মানববন্ধন