ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: সদর উপজেলায় একটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকার নিজ ঘরে সৌদিপ্রবাসী আকরাম হোসেন (৪০), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) ও তাদের ১৮ মাস বয়সী শিশুকন্যা এলিজা অবস্থান করছিলেন। শনিবার দুপুরে স্বজনরা তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আকরাম হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং মাত্র এক সপ্তাহ আগে দেশে ফেরেন। ঘটনাটি কীভাবে ঘটেছে বা তাদের মৃত্যুর মূল কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কেউ কেউ পারিবারিক কলহের কথা বললেও এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আকরামের স্বজন মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধ বা অন্য কোনোভাবে হত্যার পর আকরাম নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।

সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:২২:১১   ৮১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের
● কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা
● নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন
● ট্রাইব্রেকারে জয়, বড়গাঁও ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোড়াশাল
● আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর পিএস



আর্কাইভ