ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫

গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী: গলাচিপায় সরকারি খাসজমিতে গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর দুপুরে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০) ও সুজনসহ (২৫) অন্তত ১৫ জন। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরা বাজার এলাকায় একটি গ্যারেজের পাশে সরকারি জমিতে গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণের জন্য টিনের ঘর তৈরির কাজ চলছিল। ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কাওসার মৃধার নেতৃত্বে এ নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।

এ সময় পাশের জমির মালিকানা দাবি করা বাবুল হাওলাদার, জাহাঙ্গীর মৃধা, শামসু, সোহাগসহ কয়েকজন নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বাবুল হাওলাদার জানান, বাদুরা বাজার এলাকায় তাদের কেনা জমি রয়েছে। ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করা হলে তারা বাধা দেন। এ নিয়ে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে আমখোলা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্যসচিব এমদাদ হোসেনের দাবি, সরকারি জমিতে দলীয় কার্যালয় নির্মাণের সময় বাবুল হাওলাদারের লোকজন তাদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৯   ১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫
দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত
আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন



আর্কাইভ