ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত

দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত

পটুয়াখালী: দুমকিতে রাতের আঁধারে আরিফ হোসেন (২৮) নামের এক মাহিন্দ্রাচালককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালীর কবির হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর শরীরে বেশ কয়েকটি ধারালো ছুরির আঘাত রয়েছে এবং বর্তমানে তিনি লেবুখালী প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৩   ১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫
দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত
আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন



আর্কাইভ