ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন ৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ নূরুল ইসলাম নয়ন এমপিকে নিয়ে প্রকাশিত সংবাদে চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিবাদ চরফ্যাশন প্রেসক্লাবের দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি

কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি

খুলনা: কয়রায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১৭ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বৃক্ষ মেলায় যাওয়ার সুযোগে এ চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর কয়রা গ্রামের বাংলালিংকের উপজেলা ডিস্ট্রিবিউটর মো. মাসুম বিল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে মাসুম বিল্লাহর স্ত্রী রিমা খাতুন, তাদের তিন মেয়ে, শাশুড়ি ও ননদরা উত্তর বেদকাশীর কাছারীবাড়িতে আয়োজিত বৃক্ষ মেলায় যান। এ সময় মাসুম বিল্লাহ বাড়িতে ছিলেন। পরিবারের সদস্যরা বের হওয়ার প্রায় ৩০ মিনিট পর তিনিও প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে চলে যান।

বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরে ঢুকে ওয়্যারড্রোব খোলা দেখতে পান। এ সময় ভেতরে থাকা টাকার ব্যাগ ও স্বর্ণালংকারের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। পরে চুরির বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা স্থানীয়দের জানান।

মাসুম বিল্লাহর স্ত্রী রিমা খাতুন বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি তিন মেয়ে, শাশুড়ি ও ননদদের নিয়ে বৃক্ষ মেলায় যাই। আমার স্বামী তখন বাড়িতে ছিলেন। আমি যাওয়ার প্রায় ৩০ মিনিট পর তিনিও বাইরে চলে যান। সাড়ে ৫টার দিকে ফিরে দেখি ওয়্যারড্রোব খোলা এবং গহনার প্যাকেট ও টাকার ব্যাগ পড়ে আছে।’

মাসুম বিল্লাহ বলেন, ‘আমি প্রতিদিন ব্যবসার টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিই। শুক্রবার হওয়ায় টাকা ব্যাংকে পাঠাতে পারিনি। তাই বাসায় রাখা হয়েছিল।’

পরিবারের দাবি, বাড়ির পেছনের দিকে রান্নাঘরের একটি ছোট ফাঁকা জায়গা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে। চুরি যাওয়া টাকার মধ্যে নগদ ১৭ লাখ টাকা এবং প্রায় ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে বলে তারা জানিয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুল আলম বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২১:৩০   ২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ