![]()
বরগুনা: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিস।
আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে সোমবার সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ-এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত সঞ্জয় দত্ত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশালের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, ওয়ার্ল্ড ভিশন আমতলীর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মেডিকেল অফিসার ডা. শুভেন্দু, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ শেলিম, যুবউন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।
সভায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কাজী, পুরোহিত, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, কিশোর-কিশোরী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৮:৫০ ৪ বার পঠিত | ● আমতলী ● উপজেলা ● ঘোষণা ● বাল্যবিবাহমুক্ত