ঢাকা    শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড় • শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের • সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই • রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই • জামায়াতের সঙ্গে জোটের বিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন • গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের নারী কর্মীদের মিছিল • চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক • চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ • উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা • ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন

প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন
ভোলা: লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন রফিকুল ইসলাম। এ কারণে তিনি বাকশক্তিও হারিয়েছেন। পরিবারের আয়ের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় চিকিৎসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

সোমবার সকালে স্পিকারের দেওয়া অনুদানের অর্থ রফিকুল ইসলামের হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসায় সহযোগিতা করায় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪০:০৮   ৭২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
● চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক
● চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮
● পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব
● কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন



আর্কাইভ