ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা: ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে বরগুনার তালতলীতে প্লানেটিয়ার্স ক্লাবের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার কারিতাস ভবনে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর তালতলী শাখা সমন্বয়ক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল হক, তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন আর-রশিদ, বেগম নুরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান শানু এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৭ ২ বার পঠিত | ● আমতলী ● চারা বিতরণ ● তালতলী