ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক • চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ • উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা • ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ • পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব • ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা • আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম • সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক

চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


চরফ্যাশনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক

ভোলা: ভোলার চরফ্যাসন উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রল বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক জেলেরা হলেন আনোয়ার হোসেন (৪০), মো. ইসলাম (৪০), মোহাম্মদ জামাল উদ্দিন (৩৫), মনির হোসেন (৩০), সবুজ (৩৫), মো. রাসেল (৩০), দিল মোহাম্মদ, মো. ইয়াসিন, মো. বশির (৩৫), মো. সিরাজ (৬০), পলাশ চন্দ্র সমাজদার (৪০), চিত্র রঞ্জন দাস (৬২), মো. হেলাল (১৭) ও মো. রিফাত (১৬)। তাঁদের সবার বাড়ি ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন গ্রামে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আহমেদপুর ইউনিয়নের মায়ানদী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা আহমেদপুরের মায়া ব্রিজ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটটি জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রল জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোর ও অন্যান্য ট্রল সরঞ্জামসহ ১৪ জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা বোট, ট্রল জাল ও অন্যান্য সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৪   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক
● চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮
● পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব
● কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন
● পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩



আর্কাইভ