ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর উত্তর পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের পাশে বীনাপানি-কৈখালী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন অভিভাবক সদস্য নিপা রানী সমদ্দার, প্রশান্ত কুমার মিস্ত্রী, সুশান্ত কুমার মিস্ত্রী, ভবেশ বালা ও মো. ইলিয়াস হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ, অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসা, স্কুলের পরিত্যক্ত ভবনের মালামাল ও গাছ বিক্রির টাকা আত্মসাৎ এবং স্কুলের পাশে মন্দিরের জমি স্কুলের দাবি করে হিন্দুদের হয়রানি করছেন সহকারী শিক্ষক নাছির উদ্দিন।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ে ৬৮ জন শিক্ষার্থী থাকলেও নাছির মাস্টারের কর্মকাণ্ডে শিক্ষার্থীরা অন্য স্কুলে চলে গেছে। নাছির উদ্দিন ২০ বছর ধরে একই বিদ্যালয়ে চাকরি করার কারণে কাউকে সম্মান দেন না বলেও অভিযোগ করেন তারা।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) মাত্র ৯ জন শিক্ষার্থী ক্লাসে এসেছে। এর আগের দিন রোববার (২০ সেপ্টেম্বর) উপস্থিত ছিল মাত্র ৮ জন।
এসব অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক নাছির উদ্দিন বলেন, স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রধান শিক্ষক নিহার রঞ্জন হালদার বলেন, সহকারী শিক্ষক নাছির উদ্দিন দুই দিনের ছুটিতে আছেন। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের কারণে শিক্ষার্থী কমে গেছে। কমিটি গঠন হলে সব সমাধান হয়ে যাবে।
সহকারী শিক্ষা অফিসার কিংফয়সল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৫০:২৯ ২ বার পঠিত | ● অনিয়ম ● কাঁঠালিয়ায ● বিরুদ্ধে ● শিক্ষক