ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,বিক্ষোভ-মানববন্ধন তালতলীতে প্লানেটিয়ার্স ক্লাবের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা নবীগঞ্জের বিবিয়ানায় ৩,১৯০ ফলদ চারা নিয়ে শেভরনের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ শুরু হাতাহাতির পর ডিমলার ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ কাউখালীর দুই সরকারি স্কুলে ২২ শিক্ষক পদ শূন্য, সংকটে ৯০০ শিক্ষার্থী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দুই হাজার রোগীর পরীক্ষা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর ৭ দফা দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

বরগুনা: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিস।

আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে সোমবার সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ-এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত সঞ্জয় দত্ত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশালের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, ওয়ার্ল্ড ভিশন আমতলীর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মেডিকেল অফিসার ডা. শুভেন্দু, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ শেলিম, যুবউন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

সভায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কাজী, পুরোহিত, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, কিশোর-কিশোরী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫০   ২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,বিক্ষোভ-মানববন্ধন
তালতলীতে প্লানেটিয়ার্স ক্লাবের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন
ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা
কাউখালীর দুই সরকারি স্কুলে ২২ শিক্ষক পদ শূন্য, সংকটে ৯০০ শিক্ষার্থী



আর্কাইভ