![]()
ঠাকুরগাঁও: দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সোমবার দুপুরে দৌলতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এলজিইডির ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, জমি দাতা সদস্য আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:১৬:৪৫ ৫ বার পঠিত | ● উদ্বোধন ● নির্মাণকাজ ● পীরগঞ্জ