ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে ২০ শয্যার হাম ওয়ার্ডে ভর্তি ৭৫ শিশুর বেশি বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড

পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড

ঠাকুরগাঁও: পীরগঞ্জে জবাই করার উদ্দেশ্যে একটি অসুস্থ গরু নেওয়ার সময় দুই কসাইকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই কসাইকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে গরু বহনকারী ভ্যানচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ (১৯) ও সুমন (২৫)। তাঁদের বাড়ি পাশের উপজেলা রাণীশংকৈলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের আব্দুল মান্নান তাঁর একটি অসুস্থ গরু এক লাখ টাকায় টাইগার কসাইয়ের কাছে বিক্রি করেন। পরে তাঁর দুই সহযোগী কসাই আব্দুল্লাহ ও সুমন সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভ্যানে করে গরুটি নিয়ে যাওয়ার সময় পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কানারী এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ভ্যানচালক মতিউর রহমানসহ দুই কসাইকে আটকে রেখে পীরগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইনের ২৪ ধারায় আব্দুল্লাহ ও সুমনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভ্যানচালক মতিউর রহমানকে সতর্ক করে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৪   ৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন
পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড
মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ
উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
হাতাহাতির পর ডিমলার ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ



আর্কাইভ