ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে ২০ শয্যার হাম ওয়ার্ডে ভর্তি ৭৫ শিশুর বেশি বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক

দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক

কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো পদ্মা (গঙ্গা) নদী থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়া। বর্তমানে প্রধান তিনটি পাম্পের মধ্যে দুটি সচল থাকায় এবং নদীতে পর্যাপ্ত পানি থাকায় স্বস্তিতে রয়েছেন চার জেলার লাখো কৃষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭ কিলোমিটার দীর্ঘ এই খালের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হয়।

২১ সেপ্টেম্বর (সোমবার) সকালে সরেজমিনে পাম্প স্টেশন পরিদর্শনে দেখা যায়, ২ নম্বর পাম্পটি সম্পূর্ণ সচল রয়েছে এবং পানি সরবরাহ স্বাভাবিক গতিতে চলছে।

জিকে পাম্প স্টেশনের যান্ত্রিক সংরক্ষণ ও বিভাগ উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কিছুদিন আগে জার্মানি থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে পাম্পগুলো মেরামত করা হয়েছে। ফলে বর্তমানে দুটি মেশিন সচল রাখা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, অতীতে পদ্মা নদীতে পানির স্তর নিচে নেমে গেলে কিংবা বিকল্প পাম্প না থাকায় একটি মেশিন নষ্ট হলে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যেত। তবে এবার ব্যাকআপ হিসেবে দুটি মেশিন থাকায় একটিতে ত্রুটি দেখা দিলেও অন্যটি দিয়ে সেচ কার্যক্রম সচল রাখা যাবে।

এছাড়া এলাকাবাসীর জন্য বড় সুখবর হলো—পুরাতন পাম্প স্টেশনটি পুনরায় চালু করার জন্য জোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা খুব দ্রুতই চালু হবে। এটি চালু হলে সারা বছরই নিরবচ্ছিন্নভাবে সেচের পানি সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে পানি সরবরাহ স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগী কৃষকেরা। প্রকল্পের পানি পাওয়ায় তাদের বোরো ও আমন চাষে খরচ ও দুশ্চিন্তা—দুটিই কমেছে।

কৃষক মো. রহমত আলী বলেন, “আগে একটা মেশিন নষ্ট হইলেই আমাদের চাষবাস বন্ধ হয়ে যেত, পানির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা লাগত। এবার শুনছি পার্টস এনে দুইটা মেশিন ভালো করা হইছে। এখন ঠিকমতো পানি পাচ্ছি, আশা করি এবার ধানের ফলন খুব ভালো হবে।”

কৃষক শফিকুল ইসলাম বলেন, “ডিজেল আর শ্যালো মেশিনের চড়া দামের কারণে আমরা চাষ করতে হিমশিম খাচ্ছিলাম। জিকে খালের পানি আসায় আমাদের খরচ অনেক কমে গেছে। তবে খালের শেষ প্রান্ত পর্যন্ত যেন পানি সমানভাবে পৌঁছায়, সেই দিকে কর্তৃপক্ষের নজর রাখা দরকার।”

কৃষক আমজাদ হোসেন বলেন, “শুনলাম কর্মকর্তারা নাকি পুরান পাম্প স্টেশনটা আবার চালু করার উদ্যোগ নিছে। এটা যদি সত্যিই চালু হয়ে যায়, তবে আমাদের বারো মাসের পানির চিন্তা দূর হবে। সারা বছর পানি পাইলে আমরা আমন আর বোরো ধান কোনো রকম টেনশন ছাড়াই ঘরে তুলতে পারব।”

সংশ্লিষ্টরা মনে করছেন, ভালো যন্ত্রাংশের মাধ্যমে বর্তমান পাম্প সচল রাখা এবং বন্ধ থাকা পুরাতন স্টেশনটি দ্রুত চালু করতে পারলে দেশের অন্যতম প্রধান এই সেচ প্রকল্পটি দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:২১:১০   ২ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দুই হাজার রোগীর পরীক্ষা
দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল
কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি



আর্কাইভ