ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


শামিম খান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ভোলা: চরফ্যাসন বাজারের এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এসব সংবাদে ব্যবসায়ী ও তাঁর প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুমন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি আরও বলেন, “আমি রাজবাড়ী জেলা সোনাপুর বাজারের শরীর ট্রেডার্স থেকে ১০৩ বস্তা পেঁয়াজ কিনি। কিন্তু পেঁয়াজের চালান হাতে পাওয়ার আগে আমার নিয়মিত পাইকার মাহি স্টোরের মালিক মো. মনির পাঁচ বস্তা পেঁয়াজ নেন। প্রতি বস্তায় আমি সব সময়ের মতো ৫০ কেজি করে বিল করি। কিন্তু পেঁয়াজের বস্তায় ৪৫ কেজি করে ছিল। পরবর্তীতে চালান আসার পর আমি তা বুঝতে পারি এবং সঙ্গে সঙ্গে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলি।”

এসব সংবাদে প্রকৃত তথ্য উপস্থাপন না করে একপেশে ও মনগড়া বক্তব্য প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। অথচ কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁর ব্যবসায়িক সুনাম, সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদগুলোর বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ভবিষ্যতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল বাসেদ আজাদ, সহসভাপতি হাজী রুহুল আমিন, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মিঠু, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৭   ৫ বার পঠিত  |