ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নাজিরপুরে ব্র্যাকের সামাজিক সম্প্রীতি ও আইনি সচেতনতা বিষয়ক সেশন আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ

উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ

গাজীপুর:এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে’এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশে কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

নবীনদের বরণ করে নিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আতাউর রহমান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষার্থী অন্তর হোসেন রানা ও নুসরাত জাহান মনা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাহিদা খাতুন, কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অপু বণিক, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভজন মিত্র, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ, বিএনপির নেতা মাজম মোহাম্মদ, কলেজের উপপরিচালক আসিফ ইবনে সোহেল, আইসিটি প্রভাষক গোপাল পাল ও প্রভাষক সৌরভ শেখসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি এটিএম কামরুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “আজ আপনাদের জীবনের একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই প্রতিষ্ঠান শুধু আপনাদের বইয়ের জ্ঞান দেবে না, বরং আপনাদের ভেতরের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে। এখানে আপনারা পাবেন শিক্ষকদের স্নেহাশ্রয়, বড় ভাই-বোনদের সহযোগিতা এবং সহপাঠীদের বন্ধুত্ব। আপনাদের এই যাত্রা সুন্দর, সফল ও আনন্দময় হোকএই কামনা করি।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৯   ২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম
আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন



আর্কাইভ