ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নাজিরপুরে ব্র্যাকের সামাজিক সম্প্রীতি ও আইনি সচেতনতা বিষয়ক সেশন আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় মাছ চাষের একটি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চাঁদগ্রাম এলাকার ওই খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৃত নারীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) আধুনিক প্রযুক্তির সহায়তায় কাজ চলছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৭   ১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দুই হাজার রোগীর পরীক্ষা
দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল



আর্কাইভ