ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী

দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী

পটুয়াখালী: দুমকি উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরিচালিত ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে মেধাবী ও সুবিধাবঞ্চিত ৩৫ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সুইসগেট এলাকায় অবস্থানরত ব্র্যাকের গণিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক ভাসমান শিক্ষা তরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও।

পরে দুপুর ১২টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে ৩৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল একটি করে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম শফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর, ব্র্যাকের পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ব্র্যাকের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ বিকাশে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৫৭:১২   ৬ বার পঠিত  |