ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন

সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন

ঢাকা: দেশের প্রায় ২ কোটি কৃষক সমবায়ী সদস্য, ৯০ হাজার প্রাথমিক সমবায় সমিতি এবং ৪৮৯ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাফিজ উদ্দিন চৌধুরী।

জাতীয় শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি পদে দোহার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাফিজ উদ্দিন চৌধুরী। শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হন।

নবনিযুক্ত সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী একজন বিশিষ্ট সমবায়ী, সফল ব্যবসায়ী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী, সৎ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ ছিলেন। তিনি জয়পাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এজিএস নির্বাচিত হয়ে দায়িত্বও পালন করেন। তরুণ বয়স থেকেই তিনি গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।

তৃণমূল সমবায় আন্দোলনের সঙ্গে তাঁর দীর্ঘ দুই দশকের পথচলা। তিনি দোহার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) সাতবারের নির্বাচিত সভাপতি ছিলেন। এ সময়ে সমবায়ীদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর হাত ধরেই দোহার ইউসিসিএ-বিআরডিবি আজ ঢাকা জেলার একটি মডেল সমবায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সমবায়ের বাইরেও তিনি মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় বিশেষ পরিচিত। অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে তিনি সবসময় দাঁড়িয়ে থাকেন। এ ছাড়া এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে তাঁর ব্যক্তিগত অনুদান ও পৃষ্ঠপোষকতা রয়েছে। করোনাকালসহ যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে খ্যাতি রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২২:০৯   ২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ