ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি

দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি

পটুয়াখালী: দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার, ২১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পায়রা টোল প্লাজার পশ্চিম পাশে খানবাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ও পরিবার সূত্রে জানা গেছে, পরন্ত বিকেলে ফুফুর বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। শিশুটি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া ও জামা ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায়।

স্থানীয় শিপন শরীফ, রাজীব, শহিদুল ও সরোয়ার আকনসহ কয়েকজন ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ভুক্তভোগী শিশু তার স্বজনদের নিয়ে রাত তিনটার দিকে দুমকি থানায় মৌখিক অভিযোগ দেয়। ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেনের ভাষ্য, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগ করতেন বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে। ৫ আগস্টের পর তাঁর দোকানে হামলা করা হয়েছে। দীর্ঘদিন পর আবার দোকান ব্যবসা শুরু করলে তাঁর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগীর মা রাত তিনটার দিকে দুমকি থানায় এসে অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়। সকালে শিশুটির মা মামলা দায়ের করায় আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৫:১৪   ২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী
কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু
পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার



আর্কাইভ