ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাছির উদ্দিন লিটন (৪৮) কীটনাশক পান করে মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন লিটন ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘরে রাখা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন ইউপি সদস্য লিটন। স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৭ ৩ বার পঠিত | ● ইউপি সদস্য ● কাঁঠালিয়া ● মৃত্যু