ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুরে স্থানীয় জেলেদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টায় ফয়জুল্লাপুর এলাকায় এ সভার আয়োজন করা হয়। মৎস্য সম্পদের উন্নয়ন ও জেলেদের অধিকার রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর সভাটির আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। এছাড়া স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত জেলেদের সরকারি তালিকায় নাম যাচাই-বাছাই ও হালনাগাদ করার কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়, যাতে প্রকৃত জেলেরা সরকারি সব সুযোগ-সুবিধা ও ভিজিএফের চাল সঠিকভাবে পান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন, মা ইলিশ দেশের জাতীয় সম্পদ। ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

অভিযান চলাকালে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিপণন থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী কারেন্ট জাল, বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলেদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয়।

জেলেরা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনা মেনে চলবেন এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৯:২৪   ৩ বার পঠিত  |