ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী

কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী

পিরোজপুর: কাউখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের দিনব্যাপী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মোট পাঁচটি ইভেন্টে অংশ নেয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ক’ ও ‘খ’ গ্রুপে ২৯০ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের ‘ক’ ও ‘খ’ গ্রুপে ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্য, একক অভিনয় ও চিত্রাঙ্কনসহ নানা ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিক ইসলাম রফিক, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১৩:৩২   ৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ
রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান



আর্কাইভ