ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ

ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ

ভোলা: লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লি উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান অভিযান বাস্তবায়নের জন্য লালমোহন উপজেলাকে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে পুরো লালমোহন উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজারসহ যেসব আঙিনায় ডেঙ্গুবাহী মশার জন্ম ও উপদ্রব বেশি, সেসব এলাকা নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন এবং সরকারি-বেসরকারি সব দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০২:৫৫   ২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ
রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান



আর্কাইভ