ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা

রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা

পটুয়াখালী:বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এবং গভীর সাগর উত্তাল রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ওই ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লাকে মঙ্গলবার রাতেই উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে জারি করা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকাল ৬টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। গভীর সাগরও রয়েছে উত্তাল।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

ট্রলারটিতে জহির প্যাদা, তাঁর ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ ৯ মাঝিমাল্লা ছিলেন। পরে অন্য একটি ট্রলারের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে তাদের যুগিরহাওলা ঘাটে নিয়ে আসা হয়। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২০:৩৮   ৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ
রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান



আর্কাইভ