ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর

সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর

মানিকগঞ্জ:সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সংসদ সদস্য।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সফিউদ্দিন, কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি মো. রতন মিয়া এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০৮:১২   ৪ বার পঠিত  |