ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত

মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ানো অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। জামায়াত তা চায় না। সংসদে টাকা রোজগার করতে যাননি উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ধরনের উদ্যোগ নিলে বিরোধীদল বাধা দেবে।

জামায়াত নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় গেলে এমপি ও মন্ত্রীরা সরকারি প্লট এবং শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেবেন না। ক্ষমতায় যেতে না পারলেও দলটি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে দাবি করেন শফিকুর রহমান। বিএনপি নির্বাচিত হওয়ার পর একই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারি খরচে একবারও বিদেশ সফরে যাননি এবং বেতন-ভাতা হিসেবে যা পান, তা নিজে নেন না বলেও জানান শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার সরকারি বাসা বিভিন্ন বৈঠকের কাজে ব্যবহার করেন বলে জানান তিনি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিয়ে গণমাধ্যমে যথেষ্ট আলোচনা হচ্ছে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর দাবি, সরকার এক থেকে দেড় কোটি নতুন কর্মসংস্থানের কথা বলেছিল। অথচ এখন অনেকে চাকরি হারাচ্ছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সেভাবে আলোচনা হচ্ছে না।

সরকারের সমালোচনায় গণমাধ্যম পিছিয়ে

গণমাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা থেকে পিছিয়ে রয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। এতে জনগণের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যম কেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া উচিত। তিনি নিজেও সাংবাদিকদের অনেক সাক্ষাৎকার দিয়েছেন।

জ্বালানির দাম না কমালে আন্দোলন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এর প্রভাব পরিবহন ব্যয় ও পণ্যের দামের ওপর পড়ে। আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম—সরকারের এমন যুক্তিরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির সামঞ্জস্য না থাকলে শুধু জ্বালানির দাম দিয়ে তুলনা করা ঠিক নয়।

সরকার জ্বালানি তেলের দাম কমানোর দাবি না শুনলে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চে নাশকতার অভিযোগ অস্বীকার

জামায়াতের লংমার্চে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের জন্য বিরোধীদলকে দায়ী করার অভিযোগের জবাবও দেন শফিকুর রহমান। তিনি বলেন, কর্মসূচি সফল করতে চাইলে কোনো দল বা জোট নিজেই কর্মসূচির পরিবেশ নষ্ট করতে চাইবে না।

সংসদে বিরোধীদল বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলেও তা গ্রহণ করা হয় না বলেও অভিযোগ করেন তিনি। সংসদে অতীতের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আদায়ে তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

মতবিনিময় সভায় সংবাদমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়েও সাংবাদিকদের মতামত শোনেন জামায়াত আমির।

সভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিমসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৪:২০   ৩ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত
জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর



আর্কাইভ