ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, “আমি সবার এমপি, যে ভোট দিয়েছে তারও, যে ভোট দেয়নি তারও এমপি আমি।” সকল ভেদাভেদ ভুলে সবাই সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে এলাকার উন্নয়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের বিভিন্ন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে গোবিন্দল ভোর বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা মানুষকে ধোঁকা দিতে জানি না। আমার প্রয়াত বাবাও দেয়নি, আমিও দিবো না। আমি যেটি পারবো, তাই করব।” এ সময় তিনি জানান, সদর ইউনিয়নে প্রায় ১৪ কোটি টাকার উন্নয়নকাজের বরাদ্দ রয়েছে। তিনি বলেন, “আপনারা পাশে থাকলে গোবিন্দল এলাকার চেহারা পাল্টিয়ে দিবো।”
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, “তেলের দাম বাড়ানো হয়নি, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানি, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন প্রমুখ।
পরে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুবেল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কাউসার আহমেদ, স্থানীয় মুরব্বি শরিফ দেওয়ান, মো. হাফেজ আবুল হাসান, মোসলেম পোদ্দার, আবুল হোসেন, মো. উজ্জ্বল মিয়া ও আ. মালেক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দ্বীন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ, বিএনপি নেতা অ্যাডভোকেট জাহিদুর রহমান বিশ্বাস, সেরশাহ প্রমুখ।
পরে সড়ক উন্নয়ন ও পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সিংগাইর-চারিগ্রাম সড়কের পাশে গোবিন্দল সড়ক থেকে বলধারা ইউপি অফিস হয়ে জইল্যা সড়ক এবং গোবিন্দল পৌরসভার শেষ মাথা থেকে ধাইরাপাড়া সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:০৪:৩০ ১ বার পঠিত | ● এমপি শান্ত ● সিংগাইর