ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

এদিকে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিয়ে বাংলাদেশ ও আজারবাইজান একটি চুক্তি সই করেছে। এর ফলে দুই দেশের সরকারি কাজে ভ্রমণ আরও সহজ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিজ নিজ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে সই করেন বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা সম্মত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৮:৫২   ৩ বার পঠিত  |